রিপোর্টার: সিস্টেম অ্যাডমিন
প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৬ এ ৭:২৮ AM

ফেনীর দাগনভূঞা উপজেলার ইকবাল মেমোরিয়াল কলেজ ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল মাসুমের বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোর রাতে দাগনভূঞা পৌরসভার জগতপুর গ্রামের ইদ্রিস পণ্ডিত বাড়িতে এই ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ভোরে বাড়ির সবাই যখন ঘুমিয়ে ছিলেন, তখন হঠাৎ বসতঘরে আগুন দেখতে পান তারা। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। বাড়ির লোকজনের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন এবং দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে তাদের একটি টিনশেড বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব না হলেও আসবাবপত্র ও ঘর পুড়ে বিপুল ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফয়জুল আজিম নোমান জানান, খবর পেয়ে পুলিশের একটি দল সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনের কারণ খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, ‘এ ঘটনায় এখনো কোনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

দাগনভূঞায় ছাত্রদল নেতার বাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

বড়দিন উপলক্ষে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

জুলাই আন্দোলনে যেসব স্লোগান প্রেরণা জুগিয়েছিল - দৈনিক সংগ্রাম

কর্ণফুলী নদীর বুকে ভুয়া চক্রের দৌরাত্ম্য, জনতার হাতে ধরা দুই চাঁদাবাজ

পঞ্চগড়ে ফিলিং স্টেশনে ইউএনওর ওপর হামলার ঘটনায় মামলা, আসামি ৩২৫
Loading...
arman khan